আজ আমি Your Brand Points শুরু করলাম।
Your Brand Points মানে শুধু একটা ব্লগ না। এটা আমার আর তোমার মতো মানুষদের জন্য একটা জায়গা। যেখানে আমরা ক্যারিয়ার, লাইফ, আর নিজেকে কীভাবে ইম্প্রুভ করা যায় , সেটা নিয়ে সোজাসাপ্টা কথা বলবো। কোনো মোটিভেশনাল বুলি না, কোনো ফেক গল্প না।
আমি পারফেক্ট না। তুমিও না। কিন্তু আমরা প্রতিদিন ১% বেটার হতে পারি। এই ব্লগে আমি শেয়ার করবো আমি যেসব ভুল করেছি, যেসব জিনিস কাজ করেছে, আর যেসব টিপস আসলেই লাইফ চেঞ্জ করে।তুমি যদি ফ্রেশার হও, কনফিউজড হও, বা নতুন কিছু শুরু করতে চাও – তাহলে তুমি ঠিক জায়গায় আসছো।
প্রতি সপ্তাহে ২-৩টা পোস্ট আসবে। ক্যারিয়ার টিপস, টাইম ম্যানেজমেন্ট, পার্সোনাল গ্রোথ – সবই সিম্পল ভাষায়।
তো শুরুটা হয়ে গেলো। এখন তোমার পালা। কমেন্টে লিখো তুমি কোন টপিক নিয়ে প্রথমে জানতে চাও।
চলো একসাথে শিখি, একসাথে বড় হই।
মাহফুজুর

Comments
Post a Comment