প্রতারকের স্ক্যাম থেকে সাবধান থাকুন

প্রতারকের স্ক্যাম থেকে সাবধান থাকুন

অনলাইনে আয়ের নামে সবচেয়ে বেশি প্রতারণা হয় থাকে। "২০ টাকা ইনভেস্ট" বলেও অনেকে আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে। তাই এমন মানুষ থেকে সাবধানে থাকতে হবে,অনলাইনে ইনকামের কথা বলে,


অনেক ছেলে ও মেয়েদের  স্ক্যামের শিখার করে ফেলছে ,নিজের অজিত টাকা একটা ভুলের কারনে কিছু লোক অনলাইনে কাজের কথা বলে সব হাতিয়ে নিচ্ছে ।কিছু লাল নিশান দেখলেই বুঝবেন এটা স্ক্যাম। 

আগে টাকা চাইলে ৮০% স্ক্যাম  

রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা", "আইডি অ্যাক্টিভ করতে ২৫০ টাকা", "ট্রেনিং এর জন্য ১০০ টাকা" — আসল কাজে কখনো আগে টাকা লাগে না এটা মানুষকে স্ক্যাম করার একটা ফাদ। 

যারা বলে ১ ঘন্টা করে কাজ করে মাসে ৫০ হাজার টাকা কামাবেন, তারা মিথ্যা বলছে। কারন অনলাইন ইনকামে সময় লাগে। গ্যারান্টি দিয়ে কেউ কাজ দিতে পারে না। সবকিছু নিজের দক্ষতা ও কাজের উপর নিরভর করে

বিকাশ/নগদ OTP চাওয়া 

কোনো কোম্পানি বা ক্লায়েন্ট কখনো আপনার বিকাশ, নগদ, ব্যাংকের OTP, পিন কোড চাইবে না। চাইলে সাথে সাথে ব্লক করে দিন। এটা দিলেই আপনার সব টাকা গায়েব করে দিবে ।

ফেক লিংক ও অ্যাপ  

Telegram, WhatsApp এ "এই অ্যাপ ডাউনলোড করুন, ৫০ টাকা বোনাস" এই ধরনের লিংকে ক্লিক করবেন না। এগুলো আপনার মোবাইলের সব তথ্য চুরি করে নেয়।

শুধু

  • Upwork
  • Fiverr 
  • Facebook
  • Marketplace 

ব্যবহার করুন  

কাজ পাওয়ার জন্য পরিচিত মার্কেটপ্লেস ব্যবহার করুন। অপরিচিত ব্যক্তি ইনবক্সে "আপু বা ভাইয়া কাজ আছে" বলে টাকা চাইলে তাকে বিশ্বাস করবেন না।

মনে রাখবেন   

আসল ক্লায়েন্ট কখনো আপনার কাছে থেকে টাকা চাইবে না, বরং আপনাকেই টাকা দেবে। কোনো সন্দেহ হলে Google এ কোম্পানির নাম লিখে "scam" লিখে সার্চ করুন।

নিরাপদে থাকুন, ধীরে ধীরে হলেও হালাল ভাবে ইনকাম করুন।



এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইওর ব্র্যান্ড পয়েন্টস নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url