বিমানের টিকিটের দাম কমানোর উপায় 10 টিপস 2026
বর্তমান সময়ে দেশ-বিদেশে ভ্রমণের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো বিমান। কিন্তু অনেকের কাছেই বিমানের টিকিটের দাম বেশ ব্যয়বহুল মনে হয়। একই ফ্লাইটে একজন যাত্রী যেখানে কম দামে টিকিট কিনছেন, অন্যজন সেখানে কয়েক হাজার টাকা বেশি দিয়ে একই আসন বুক করছেন।
এর প্রধান কারণ হলো বিমান সংস্থাগুলোর ডাইনামিক প্রাইসিং ব্যবস্থা, যেখানে চাহিদা, সময়, আসন সংখ্যা এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে টিকিটের মূল্য পরিবর্তিত হয়।
সুখবর হলো, কিছু কৌশল জানা থাকলে ২০২৬ সালেও আপনি সহজেই তুলনামূলক কম দামে বিমানের টিকিট বুক করতে পারবেন। নিচে দেওয়া হলো এমন ১১টি বাস্তবসম্মত ও কার্যকর উপায়।
সূচিপত্র: বিমানের টিকিটের দাম কমানোর উপায়
- আগেভাগে টিকিট বুক
- ভ্রমনের তারিখ নমনীয় থাকা
- সপ্তাহের মাঝামাঝি দিকে ফ্লাইট বেছে নেওয়া
- ভোর বা গভীর রাতে ফ্লাইট বেছে নেওয়া
- বিভিন্ন এয়ারলাইন ও বুকিং সাইটের ভারা তুলনা করা
- বিভিন্ন এয়ারলাইনের অফার প্রোমো কোড ও ডিসকাউন্ট কাজে লাগানো
- পিক সিজনের পরিবর্তে অফ- সিজনে ভ্রমণ করুন
- প্রয়োজনে সরাসরি ফ্লাইটের বদলে কানেক্টিং ফ্লাইট বেছে নিন
- অতিরিক্ত লাগেজ ও অপ্রয়োজনীয় সেবা এড়িয়ে চলুন
- ভারা কমলে দ্রুত বুকিং সম্পন্ন করুন
- পরিকল্পিতভাবে ভ্রমণ করুন
আগেভাগে টিকিট বুক
যে কোনো ভ্রমন সময় নির্দিষ্ট সময় এর আগেই টিকিট বুক করা উচিত এতে সময় টাকা ও মানুষিক চাপ কোমায় আন্তর্জাতিক এর ক্ষেত্রে ২থেকে ৩ মাস আগেই টিকিট সংগ্রহ করা উচিত এতে টিকিট কোম টাকায় পাওয়া যায় এবং পছন্দের সিট বেছে নিতে সুবিধা হয়।
ভ্রমনের তারিখ নমনীয় থাকা
তারিখ এর নমনীয় থাকলে কোনো জরুরি প্রয়োজনের ক্ষেত্রে তারিখ পরিবর্তনের সুবিধা এবং ভ্রমণের পূর্বনির্ধারিত তারিখ কোনো ফি বা সামান্য খরচে পরিবর্তন করার সুবিধা পাওয়া যায়। এবং কোনো যাএা শুরুর ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে ডেট চেঞ্জ বা তারিখ পরিবর্তনের অনুরোধ করলে ফ্রি বা চার্জ কোম পরে।
আরো পড়ুন: ধৈর্য ধরে নিয়মিত ভাড়া পর্যবেক্ষণ করুন এবং সেরা অফার পেলেই বুকিং করুন
সপ্তাহের মাঝামাঝি দিকে ফ্লাইট বেছে নেওয়া
সপ্তাহের মাঝামাঝির দিকে যেমন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এ টিকিট এর মুল্য কোম পাওয়া যায় এতে কিছুটা অর্থ সাশ্রয় হয়। এক্ষেত্রে কম টিকিটের মূল্য পাওয়া য়ায় তেমন শান্ত ও নিরিবিলি পরিবেশ এবং দেরি হওয়ার সম্ভাবনা কম থাকে।
ভোর বা গভীর রাতে ফ্লাইট বেছে নেওয়া
ভোর বা গভীর রাতে ফ্লাইট বেছে নিলে যাত্রীদের কিছু সুবিধা হয়ে থাকে যেমন টিকিটের দাম কম হয় এবং বিমানবন্দরে ভিড় কম থাকে। এবং রাতে ফ্লাইট এ আকাশ শান্ত থাকায় বিপদের আসক্ষা কম থাকে এবং বিমানবন্দরের শিডিউল লাইন এ ভির কোম থাকে এতে যাত্রীদের ধকল কোম হয়।
বিভিন্ন এয়ারলাইন ও বুকিং সাইটের ভারা তুলনা করা
বুকিং সাইটগুলো সাধারণত অতিরিক্ত ফি বা সার্ভিস নেয় এতে অতিরিক্ত টাকা খরচ হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট বা প্লাটফর্ম ব্যবহার করে এয়ারলাইন্সের দাম তুলনা করতে পারবেন। এতে সরাসরি বুকিং সাইট বা এয়ারলাইন্স থেকে টিকিট কেনা যায়। এবং এতে সময় অপচয় কম হয়।
বিভিন্ন এয়ারলাইনের অফার প্রোমো কোড ও ডিসকাউন্ট কাজে লাগানো
বিভিন্ন এয়ারলাইনের অফার, প্রোমো কোড এবং ডিসকাউন্ট ব্যবহার করলে নির্দিষ্ট খরচের থেকে কিছুটা খরচ কমিয়ে আনা সম্ভব। প্রোমো কোড ও ডিসকাউন্ট খোঁজার সেরা কিছু ওয়েবসাইট আছে যেমন ভ্রমণ অ্যাপ ও প্ল্যাটফর্ম, ফ্লাইট এগ্রিগেটর ও মেটা-সার্চ ইঞ্জিন,এয়ারলাইন্সের ওয়েবসাইট ও নিউজলেটার।
এবং অফার ও প্রোমো কোডগুলো দ্রুত পরিবর্তনশীল, তাই ভ্রমণের পরিকল্পনা করার অন্তত ১-২ মাস আগে থেকে এয়ারলাইন্সের সোশ্যাল মিডিয়া পেজ এ খোঁজখবর রাখা জরুরি।
পিক সিজনের পরিবর্তে অফ- সিজনে ভ্রমণ করুন
পিক সিজনে পর্যটকদের ভির বেশি থাকে এতে খরচ বেশি এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অফ সিজনে পর্যটকদের ভির কম থাকায় সাশ্রয়ী খরচে ও নিরিবিলিতে ভ্রমণ করা যায় এবং অফ-সিজনে পর্যটকদের চাহিদা কম থাকায় বিমান ভাড়া, হোটেল বুকিং এবং ট্যুর প্যাকেজ বিভিন্ন সুবিধা পাওয়া যায়।
আরো পড়ুন: বুকিং নিশ্চিত করার আগে মোট ভাড়া ও শর্তাবলি ভালোভাবে যাচাই করুন।
প্রয়োজনে সরাসরি ফ্লাইটের বদলে কানেক্টিং ফ্লাইট বেছে নিন
প্রয়োজনে সরাসরি ফ্লাইটের বদলেকানেক্টিং ফ্লাইট বেছে নিলে উল্লেখযোগ্য খরচ কমিয়ে আনা সম্ভব হয় এটি মূলত নির্ভর করে বাজেট, সময় এবং ভ্রমণের উদ্দেশ্যের ওপর। অনেক সময় লম্বা সময় ধরে ভ্রমণ করা কষ্টসাধ্য হয়ে ওঠে সেক্ষেত্রে মাঝপথে প্লেন বদল করে বিশ্রামনেওয়ার সুযোগ পাওয়া যায়।
অতিরিক্ত লাগেজ ও অপ্রয়োজনীয় সেবা এড়িয়ে চলুন
বিমানে ভ্রমণের সময় অতিরিক্ত ওজনের লাগেজ ওঅপ্রয়োজনীয় সেবা এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ ভ্রমণের অংশ। বিমান সংস্থাগুলোর নির্ধারিত ওজনের বেশিমালামালবহন করলে অতিরিক্ত চার্জ বা ফি দিতে হয় এতে যাত্রী কে বিরম্ভনায় পরতে হয়। তাই ভ্রমণের আগে বাড়িথেকে ডিজিটাল লাগেজ স্কেলের স্কেল অনুযায়ী ব্যাগের ওজন পরীক্ষা করে।
ভারা কমলে দ্রুত বুকিং সম্পন্ন করুন
ভারা কমলে দ্রুত বুকিং সম্পন্ন করা উচিত কারন বিমান বা হোটেলের ভাড়া দ্রুত পরিবর্তন হয় সাধারণত ট্রাভেল বা হোটেল বুকিং প্ল্যাটফর্মগুলোতে সীমিত সময়ের জন্য ফ্ল্যাশ সেল কোম সময়ের জন্য হয়ে থাকে তাই যত দ্রুত বুকিং কনফার্ম করা উচিত। নেওয়া উচিত।
আরো পড়ুন: অপ্রয়োজনীয় ট্রাভেল অ্যাড-অন বা বীমা কিনবেন না, যদি প্রয়োজন না থাকে।
পরিকল্পিতভাবে ভ্রমণ করুন
সঠিক পরিকল্পনা আপনাকে তাড়াহুড়ো করে বেশি দামে টিকিট কেনা থেকে রক্ষা করবে। আগেই গন্তব্য, বাজেট ও সম্ভাব্য ভ্রমণের সময় ঠিক করে রাখুন।
অতিরিক্ত কিছু কার্যকর পরামর্শ:
- ভ্রমণের আগে পাসপোর্ট ও ভিসার মেয়াদ যাচাই করুন।
- বুকিং করার সময় নামের বানান ঠিক আছে কি না নিশ্চিত করুন।
- ট্রাভেল ইন্স্যুরেন্সের প্রয়োজন হলে সেটিও বিবেচনা করুন।
- ফ্লাইট বাতিল বা পরিবর্তনের নীতিমালা আগে থেকেই পড়ে নিন।
- অযথা অতিরিক্ত সেবা যোগ না করে শুধুমাত্র প্রয়োজনীয় অপশন নির্বাচন করুন।



ইওর ব্র্যান্ড পয়েন্টস নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url