মা-বাবার খেদমতের 20 টি ফায়দা - কুরআন ও হাদিস সহ
মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ হলো তাঁর মা-বাবা। তাঁরা আমাদের জন্মদাতা, লালন-পালনকারী এবংআল্লাহর দিয়া দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। শিশুকালে আমরা যখন কিছুই বুঝতাম না, তখন তাঁরা নিজেদের সব তা দিয়ে নিজেদের ঘুম, আরাম করে,নিজেদের সুখ-শান্তি সব বিসর্জন দিয়ে তারা আমাদের বড় করেছেন।
ইসলামে ইবাদতের পরেই পিতা-মাতার স্থান। আল্লাহ তায়ালার নিজের ইবাদতের সাথে সাথেই পিতাওমাতার সাথে সুন্দর ব্যবহারের আদেশ দিয়েছেন। রাসূল ﷺ ও বার বার বলেছেন পিতা-মাতার খেদমতের গুরুত্ব অনেক বেশি।
বর্তমান সময়ে আমরা দুনিয়ার ব্যস্ততায় অনেকেই এই মহান দায়িত্ব ভুলে যাই। অথচ একটু খেয়াল করলেই বুঝা যায়, পিতা-মাতার খেদমত শুধু দায়িত্বই নয়, এটা জান্নাত লাভের সবচেয়ে সহজ মাধ্যম। ও আল্লাহর দিয়া সবচেয় বড় উপহার বা নিয়ামত।
এই লেখায় কুরআন ও সহিহ হাদিসের আলোকে পিতা-মাতার খেদমতের ২০ টি ফায়দা তুলে ধরা হলো। যারা বাবা-মাকে ভালোবাসেন, যারা তাদের খুশি করতে চান, এই লেখাটি তাদের জন্য। আসুন জেনে নেই খেদমত করলে আল্লাহ আমাদের কী কী নেয়ামত দান করেন।
সূচিপত্র: মা-বাবার খেদমতের 20 টি ফায়দা
- আল্লাহর সন্তুষ্টি অর্জন
- জান্নাত লাভের সহজ উপায়
- গুনাহ মাফের কারণ
- জীবনে শান্তি আসে
- আল্লাহর রহমত লাভ হয়
- নেক আমলের সওয়াব বৃদ্ধি পায়
- ভালো সন্তান হওয়ার মর্যাদা বৃদ্ধি পায়
- মানুষের সম্মান অর্জিত হয়
- আল্লাহর নৈকট্য লাভ হয়
- চরিত্র সুন্দর হয়
- দায়িত্ববোধ তৈরি হয়
- বিনয়ী স্বভাব গড়ে ওঠে
- সহানুভূতি প্রকাশ পায়
- পিতা-মাতার সন্তুষ্টি অর্জিত হয়
- জীবনে কল্যাণ বৃদ্ধি পায়
- মানবিক মূল্যবোধ গড়ে ওঠে
- ইবাদতে মনোযোগ বাড়ে
- সৎ কাজে ধারাবাহিকতা আসে
- ইতিবাচক চিন্তা বৃদ্ধি পায়
- জান্নাতের আশা আরও দৃঢ় হয়
১. আল্লাহর সন্তুষ্টি অর্জন
পিতা-মাতার সেবা আল্লাহর সন্তুষ্টি লাভের একটি সহজ মাধ্যম। যে বান্দা পিতা-মাতার সেবা ও খেদমত করে, আল্লাহ তাকে পছন্দ করেন। পিতা-মাতা জীবিত থাকলে তাদের খেদমত করে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি মৃত্যুর পরও তাদের জন্য দোয়া করা, দান-সদকা করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে তাদের খেদমতের সওয়াব পাওয়া যায়।
হাদিস: "পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি।" - তিরমিজি: ১৮৯
২. জান্নাত লাভের সহজ উপায়
পিতা-মাতার খেদমত জান্নাত লাভের সবচেয়ে সহজ মাধ্যম। ইসলামে পিতা-মাতার খেদমত বা সেবা করা জান্নাত লাভের অন্যতম সহজ ও গুরুত্বপূর্ণ উপায়। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে নিজের ইবাদতের পরই পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।
কুরআন: "তোমার রব নির্দেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করবে।"_ - সূরা বনি ইসরাইল: ২৩
৩. গুনাহ মাফের কারণ
যে ব্যক্তি পিতা-মাতার সেবা ও খেদমত করে, আল্লাহ সেই ব্যক্তির উপর খুশি হয়ে তার গুনাহগুলো মাফ করে দেন। ইসলামে পিতা-মাতার খেদমত অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত এবং এটি আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও গুনাহ মাফের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
৪. জীবনে শান্তি আসে
যে ব্যক্তি পিতা-মাতার সাথে নম্রতার সাথে কথা বলে, তাদের আদেশ-উপদেশ মেনে চলে এবং তাদের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ তায়ালা তার জীবনে বরকত ও শান্তি দান করেন। পিতা-মাতা সন্তানের জন্য সবসময় কল্যাণের দোয়া করেন, যা জীবনের নানা ক্ষেত্রে শান্তি ও সফলতার পথ সুগম করে।
৫. আল্লাহর রহমত লাভ হয়
ইসলামে পিতা-মাতার মর্যাদাকে অত্যন্ত উচ্চস্থানে রাখা হয়েছে। এটি এমন একটি নেক আমল, যার মাধ্যমে আল্লাহ তায়ালার রহমত, সন্তুষ্টি ও বরকত লাভ করা যায়। তাই যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে পিতা-মাতার সেবা করে, তাঁদের সম্মান করে ও নম্র ভাষায় কথা বলে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে রহমত দান করেন।
৬. নেক আমলের সওয়াব বৃদ্ধি পায়
পিতা-মাতার খেদমত করা ইসলামের অন্যতম ইবাদত। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পিতা-মাতার খেদমত করলে সে দুনিয়া ও আখিরাতে অসংখ্য সওয়াব লাভ করে।
কুরআন:"আমার শোকর করো এবং তোমার পিতা-মাতার শোকর করো।" - সূরা লুকমান: ১৪
৭. ভালো সন্তান হওয়ার মর্যাদা বৃদ্ধি পায়
পিতা-মাতার খেদমত একজন সন্তানের অন্যতম শ্রেষ্ঠ দায়িত্ব। যে সন্তান পিতা-মাতার খেদমতকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করে, সে শুধু ভালো সন্তান হওয়ার মর্যাদাই পায় না, বরং আল্লাহর প্রিয় বান্দাও হয়।
৮. মানুষের সম্মান অর্জিত হয়
প্রত্যেক মুসলিমের উচিত পিতা-মাতার খেদমতকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করা। এতে ভালো সন্তান হওয়ার মর্যাদা বৃদ্ধি পায়, মানুষের সম্মান অর্জিত হয় এবং মনে এক গভীর প্রশান্তি আসে। সামর্থ্য অনুযায়ী পিতা-মাতার খেদমত করা সন্তানের উপর ফরজ।
৯. আল্লাহর নৈকট্য লাভ হয়
বাবা-মায়ের খেদমত মানুষের সম্মান, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির অন্যতম প্রধান মাধ্যম। পিতা-মাতার সেবা ও তাদের জন্য দোয়া করা আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার একটি বড় মাধ্যম।
১০. চরিত্র সুন্দর হয়
পিতা-মাতার সেবা ও ভালো ব্যবহারের মাধ্যমে নিজের চরিত্র সুন্দর ও আদর্শ হয়ে ওঠে। এটি উত্তম চরিত্রের প্রধান ভিত্তি। খেদমত করতে গিয়ে একজন সন্তান ধৈর্য, সহনশীলতা, ত্যাগ, দয়া ও ভালোবাসার শিক্ষা লাভ করে এবং তার চরিত্র ধীরে ধীরে মহৎ হয়ে ওঠে।
১১. দায়িত্ববোধ তৈরি হয়
পিতা-মাতার খেদমত মানুষকে ভবিষ্যতে নিজের পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রেও দায়িত্বশীল হতে সাহায্য করে। বাবা-মায়ের সেবা ও প্রয়োজন পূরণের চেষ্টা করতে গিয়ে সন্তান দায়িত্বশীলতা, ধৈর্য ও কর্তব্যপরায়ণতার শিক্ষা লাভ করে।
১২. বিনয়ী স্বভাব গড়ে ওঠে
পিতা-মাতার সেবা ও যত্নের মাধ্যমে স্বাভাবিকভাবেই বিনয়ী আচরণ প্রকাশ পায়। বাবা-মায়ের নিঃস্বার্থ ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমেই সন্তানের ভেতর বিনয়, ধৈর্য ও সহনশীলতার মতো গুণগুলো প্রকাশ পায়।
১৩. সহানুভূতি প্রকাশ পায়
যে ব্যক্তি পিতা-মাতার প্রতি সহানুভূতিশীল হয়, তার হৃদয়ে মানবতার বোধ জাগ্রত হয় এবং সে সবার সঙ্গে নম্র ও দয়ালু আচরণ করতে অভ্যস্ত হয়। পিতা-মাতার খেদমত মানুষের চরিত্রে সহানুভূতি, মমতা ও মানবিকতা গড়ে তোলে।
১৪.পিতা-মাতার সন্তুষ্টি অর্জিত হয়
পিতা-মাতার খেদমত ও সন্তুষ্টি অর্জন করা সন্তানের জন্য আল্লাহর নৈকট্য ও জান্নাত লাভের অন্যতম প্রধান মাধ্যম। ঈমানের পরেই পিতা-মাতার সেবার স্থান। যে ব্যক্তি তাদের সন্তুষ্টি অর্জন করতে পারবে, তার জন্য ইহকাল ও পরকাল সহজ হয়ে যাবে।
হাদিস: "মা হলো জান্নাত। তাকে আঁকড়ে ধরো।"নাসাঈ
১৫. জীবনে কল্যাণ বৃদ্ধি পায়
পিতা-মাতার খেদমত অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। সন্তানের জন্য পিতা-মাতার দোয়া অত্যন্ত দ্রুত কবুল হয়। তাদের সেবা ও সন্তুষ্টির মাধ্যমে যেকোনো কঠিন বিপদ ও বালা-মুসিবত থেকে মুক্তি পাওয়া সম্ভব।
হাদিস:"যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক এবং হায়াত লম্বা হোক, সে যেন পিতা-মাতার খেদমত করে।"_ - বুখারী: ৫৯৮৬
১৬. মানবিক মূল্যবোধ গড়ে ওঠে
সন্তান নিজের পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হলে সমাজেও তারা একজন আদর্শ ও অনুকরণীয় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হন। পিতা-মাতার খেদমত মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধের অন্যতম ভিত্তি।
হাদিস:"তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের কাছে উত্তম।"_ - তিরমিজি: ৩৮৯৫
১৭. ইবাদতে মনোযোগ বাড়ে
পিতা-মাতার সন্তুষ্টি ও দোয়া ইবাদতে মনোযোগ, মানসিক প্রশান্তি এবং জীবনে বরকত বাড়াতে সরাসরি ভূমিকা রাখে। পিতা-মাতার দোয়া কবুল, আল্লাহর সন্তুষ্টি ও গুনাহ মাফের মাধ্যমে ইবাদতের মনোযোগ বৃদ্ধি পায়।
১৮. সৎ কাজে ধারাবাহিকতা আসে
পিতা-মাতার খেদমত প্রতিদিনের কাজ। এর মাধ্যমে সৎ কাজে ধারাবাহিকতা বজায় রাখার অভ্যাস গড়ে ওঠে। ইসলামে বলা হয়েছে, অল্প হলেও আল্লাহর ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন।
হাদিস:"আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।"_ - বুখারী: ৬৪৬৪
১৯. ইতিবাচক চিন্তা বৃদ্ধি পায়
গুরুজনদের প্রতি যত্নশীল হলে মানুষের মস্তিষ্কে ইতিবাচক পরিবর্তন আসে, যা সামগ্রিক জীবনযাত্রাকে উন্নত করে। পিতা-মাতার ত্যাগের কথা স্মরণ করে তাদের সেবা করলে মনের ভেতর কৃতজ্ঞতাবোধ ও সহানুভূতি কাজ করে।
কুরআন:"হে আমার রব, তাদের প্রতি রহম করুন যেভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।"- সূরা বনি ইসরাইল: ২৪
২০. জান্নাতের আশা আরও দৃঢ় হয়
পিতা-মাতার খেদমত ইসলামের অন্যতম প্রধান ইবাদত। হাদিসে পিতাকে জান্নাতের মধ্যবর্তী দরজা হিসেবে উল্লেখ করা হয়েছে। যদি পিতা-মাতার সন্তুষ্টি লাভ করা যায়, তাহলে জান্নাত লাভের পথ সহজ হয়ে যায়।
হাদিস: "পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। এখন তোমার ইচ্ছা, তুমি সেই দরজা নষ্ট করবে নাকি হেফাজত করবে।" - তিরমিজি: ১৯০
শেষ কথা
আসুন আমরা আজই নিয়ত করি, মা-বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার করবো না এবং তাদের সাথে "উফ" শব্দটাও করবো না। তাদের খেদমতের মাধ্যমেই আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা।
আল্লাহ আমাদের সবাইকে মা-বাবার খেদমত করার তাওফিক দান করুন। (আমিন)



ইওর ব্র্যান্ড পয়েন্টস নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url