একটি প্রফেশনাল সিভি তৈরির ১৫ টি নিয়ম

চাকরির বাজারে প্রতিযোগিতা অনেক বেশি। তাই হাজারো প্রার্থীর মধ্যে থেকে নিজেকে আলাদা করার প্রথম এবং সবচেয়ে বড় অস্ত্র হলো একটি প্রফেশনাল সিভি তৈরি করা । একটি ভালো সিভি মানে শুধু কাগজের বায়োডাটা না, এটি হলো আপনার যোগ্যতা, দক্ষতার সনদ। 

অনেক যোগ্য প্রার্থী শুধু সিভি সঠিকভাবে উপস্থাপন করতে না পারার কারণে ইন্টারভিউয়ের ডাক পান না। তাই আজকের এই লেখায় আমরা ধাপে ধাপে জানবো কিভাবে একটি আকর্ষণীয় ও নির্ভুল সিভি তৈরি করে নিজের স্বপ্নের চাকরিটা নিশ্চিত করা যায়এবং নিজের দক্ষতার পরিচয় দিয়া যায় ।

সূচিপত্র: একটি প্রফেশনাল সিভি তৈরির ১৫ টি নিয়ম

১. ব্যক্তিগত তথ্য দিয়ে শুরু করুন  

প্রথমে নিজের নাম স্পষ্ট এবং বড় করে লিখতে হবে। অবশ্যই সেটা শিক্ষাগত যোগ্যতার সনদে যে নাম দেওয়া আছে সেই নামটাই দিতে হবে। এরপর মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ এবং শিক্ষাগত যোগ্যতার সব তথ্য স্পষ্ট করে লিখতে হবে। ইমেইল অবশ্যই পেশাদার ধরনের লিখতে হবে।

২. পেশাদার ক্যারিয়ার অবজেক্টিভ লিখুন  

একটি সিভির মূল ভিত্তি হলো এর গঠন গোছানো ও তথ্যবহুল সঠিকভাবে প্রকাশ করা। প্রতিষ্ঠানের উন্নয়নে কীভাবে ভূমিকা রাখতে চান তা উল্লেখ করা এবং এটি সংক্ষিপ্ত, বাস্তবসম্মত ও চাকরির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা। অভিজ্ঞতা ও লক্ষ্যকে সুনির্দিষ্টভাবে তুলে ধরা।

 সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শুরু করে ক্রমানুসারে বর্তমান অভিজ্ঞতা পর্যন্ত তুলে ধরা।

৩. শিক্ষাগত যোগ্যতা যুক্ত করুন  

একটি প্রফেশনাল সিভির মূল আকর্ষণীয় বিষয় হলো প্রয়োজনীয় তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করা। শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে পর্যায়ক্রমে ডিগ্রির নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বোর্ড বা বিশ্ববিদ্যালয়, পাশের বছর, বিষয় এবং GPA/CGPA সবকিছু ধারাবাহিক ভাবে উপস্থাপন করা। সবচেয়ে সাম্প্রতিক বা সর্বোচ্চ ডিগ্রিটি থেকে শুরু করে সব ক্রমানুসারে লিখা।

৪. কাজের অভিজ্ঞতা উল্লেখ করুন  

যেকোনো চাকরির ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তাই যদি চাকরির অভিজ্ঞতা থাকে, তাহলে প্রতিষ্ঠানের নাম, পদবি, চাকরির সময়কাল এবং প্রধান দায়িত্বগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা উচিত। কাজের মাধ্যমে অর্জিত সাফল্য বা বিশেষ অবদান থাকলে তা উল্লেখ করুন।

৫. প্রয়োজনীয় দক্ষতা লিখুন  

নিজের যোগ্যতা প্রমাণের অন্যতম প্রধান মাধ্যম হলো নিজের নির্দিষ্ট কাজের দক্ষতা তুলে ধরা। চাকরির সঙ্গে সম্পর্কিত দক্ষতাগুলো আলাদাভাবে উল্লেখ করা উচিত। যেমন: কম্পিউটার দক্ষতা, প্রোগ্রামিং ও টেকনিক্যাল, ভাষা, সময় ব্যবস্থাপনা, সমস্যা সমাধানের দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা, ইত্যাদি দক্ষতা গুলো বিশেষ করে উল্লেখ করা উচিত।

৬. প্রশিক্ষণ ও সার্টিফিকেট যোগ করুন  

আবেদনকৃত পদের সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক প্রশিক্ষণগুলো যুক্ত করলে প্রতিযোগীদের চেয়ে আপনার সিভি অনেক বেশি আকর্ষণীয় ও শক্তিশালী হয়ে ওঠে। অপ্রয়োজনীয় ট্রেনিং দেওয়ার চেয়ে চাকরির সাথে মানানসই ও সাম্প্রতিক প্রশিক্ষণগুলো দেওয়া উচিত।

কোনো প্রশিক্ষণ, অনলাইন কোর্স, কর্মশালা বা সেমিনারে অংশগ্রহণ করলে তার নাম, প্রতিষ্ঠান ও সাল উল্লেখ করা ভালো।

৭. ভাষাগত দক্ষতা উল্লেখ করুন  

যেকোনো চাকরির ক্ষেত্রে বিভিন্ন ভাষা যোগ্যতা থাকা জরুরি, বিশেষ করে ইংরেজি। তাই বাংলা, ইংরেজি বা অন্য কোনো ভাষায় পড়া, লেখা, শোনা এবং বলার দক্ষতা আলাদাভাবে উল্লেখ করুন।  

যেমন— বাংলা (মাতৃভাষা), ইংরেজি (ভালো), আরবি (প্রাথমিক জ্ঞান) ইত্যাদি।

৮. কম্পিউটার দক্ষতা লিখুন  

এই ডিজিটাল যুগে কম্পিউটার দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই MS Word, Excel, PowerPoint, Google Docs, ইমেইল, ইন্টারনেট ব্রাউজিং, ডেটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন বা অন্যান্য সফটওয়্যারে দক্ষতা থাকলে তা উল্লেখ করুন। চাকরির ধরন অনুযায়ী বিশেষ সফটওয়্যারের দক্ষতাও লিখতে পারেন।

সিভির প্রফেশনাল ছবি বানোর অ্যাপ/ওয়েবসাইট

  • Canva  
  • http://Remove.bg  
  • Photopea  
  • Passport Size Photo Maker  
  • Fotor  
  • Adobe Express  
  • ID Photo  
  • Snapseed  
  • Pixlr  
  • LinkedIn Photo Tool

মোবাইল + কম্পিউটার দুই জায়গাতেই চলবে ✅

৯. অর্জন ও পুরস্কার যুক্ত করুন  

শিক্ষাজীবন বা কর্মজীবনে প্রাপ্ত পুরস্কার, বৃত্তি, প্রতিযোগিতায় সাফল্য, সম্মাননা বা বিশেষ অর্জন উল্লেখ করুন। এতে আপনার যোগ্যতা ও কৃতিত্ব নিয়োগকর্তার কাছে স্পষ্ট হয়। এটি আপনার যোগ্যতা প্রমান করতে বিশেষ ভূমিকা পালন করবে।

১০. প্রাসঙ্গিক প্রকল্পের অভিজ্ঞতা লিখুন  

প্রাসঙ্গিক প্রকল্পের অভিজ্ঞতা কাজের বাস্তব প্রয়োগ ও দক্ষতার প্রমাণ করে। তাই বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ বা কর্মক্ষেত্রে সম্পন্ন করা গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর নাম, উদ্দেশ্য সিভিতে উল্লেখ করা উচিত। এতে দক্ষতা গুলো স্পষ্ট হয়।

১১. স্বেচ্ছাসেবী কাজ থাকলে উল্লেখ করুন  

সামাজিক, মানবিক বা শিক্ষামূলক কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করলে তা উল্লেখ করুন। এটি আপনার দায়িত্ববোধ, নেতৃত্ব এবং আপনার মানবিকতার পরিচয় বহন করে।

১২. রেফারেন্স যোগ করুন (প্রয়োজন হলে)  

একজন বা দুজন শিক্ষক, সুপারভাইজার বা পূর্ববর্তী নিয়োগকর্তার নাম, পদবি, প্রতিষ্ঠান এবং যোগাযোগের তথ্য দিন। এতে পূর্ববর্তী যোগ্যতা প্রকাশ পায়।

১৩. সহজ ও পেশাদার ফরম্যাট ব্যবহার করুন  

সিভির সবকিছু মার্জিত ও গঠনমূলক হওয়া প্রয়োজন। সিভির ফন্ট, শিরোনাম, মার্জিন ও বিন্যাস পরিষ্কার এবং একই ধরনের রাখা উচিত। অতিরিক্ত রঙ, ছবি বা অপ্রয়োজনীয় ডিজাইন ব্যবহার না করে পেশাদার উপস্থাপনার দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। 

১৪. বানান ও তথ্য ভালোভাবে যাচাই করুন  

চাকরির ক্ষেত্রে একটি নির্ভুল সিভি হওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই সিভি জমা দেওয়ার আগে প্রতিটি তথ্য, বান, তারিখ, ফোন নম্বর, ইমেইল এবং অন্যান্য তথ্য ভালোভাবে পরীক্ষা করুন। একটি ছোট ভুলও আপনার চাকরির সুযোগকে প্রভাবিত করতে পারে।

১৫. PDF আকারে সংরক্ষণ করে আবেদন করুন  

সিভি সবসময় PDF এ সংরক্ষণ করা উচিত। এতে সিভির ফরম্যাট সব ডিভাইসে একই রকম থাকে এবং নিয়োগকর্তার কাছে এটি আরও পেশাদার ও গ্রহণযোগ্য মনে হয়।

শেষ কথা

পরিশেষে বলা যায়, একটি সিভি হলো আপনার ক্যারিয়ারের আয়না। উপরের ১৫ টি নিয়ম মেনে যদি আপনি আপনার সিভি তৈরি করেন, তাহলে তা অবশ্যই নিয়োগকর্তার নজর কাড়বে।

 মনে রাখবেন, সিভি যত গোছানো ও তথ্যবহুল হবে, ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। তাই আজই আপনার সিভিটিকে আপডেট করুন এবং ক্যারিয়ারের নতুন যাত্রা শুরু করুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইওর ব্র্যান্ড পয়েন্টস নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url