গৃহিণীদের জন্য 0 টাকা ইনভেস্ট ইনকাম উপায়
ইন্টারনেটের যুগে মেয়েদের জন্য ঘরে বসে আয় করা এখন আর কঠিন কিছু না। চাকরি বা ব্যবসা না করেও নিজের দক্ষতা কাজে লাগিয়ে মেয়েরা মাসে ভালো টাকা আয় করা সম্ভব বাড়িতে বসে। আর সবচেয়ে ভালো দিক হলো, এই কাজগুলো শুরু করতে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না।
শুধু দরকার আপনার সময়, ইচ্ছা আর একটা স্মার্টফোন। ্তা হলেই নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে নিজের সুন্দর ক্যারিয়ার তেরি করতে পারবেন হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে,গৃহিণীরা বাড়ি থেকে নিজের অবসর সময় কাজে লাগিয়ে বা নিজের দক্ষতা দিয়ে সুন্দর একটা ক্যরিয়ার গঠন করুন।
সূচিপত্র: গৃহিণীদের জন্য 0 টাকা ইনভেস্ট ইনকাম উপায়
- ফ্রিল্যান্সিং শুরু করুন
- কনটেন্ট রাইটিং করুন
- কপিরাইটিং শিখে কাজ করুন
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করুন
- অনলাইন টিউশনি করুন
- গ্রাফিক ডিজাইন শিখে কাজ করুন
- ভিডিও এডিটিং করে আয় করুন
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করুন
- ফেসবুক পেজ পরিচালনা করুন
- ইউটিউব চ্যানেল খুলুন
- ব্লগিং শুরু করুন
- ক্যানভা টেমপ্লেট বিক্রি করুন
- অ্যাফিলিয়েট মার্কেটিং করুন
- ডেটা এন্ট্রির কাজ করুন
- অনলাইনে ভাষা অনুবাদের কাজ করুন
- ডিজিটাল পণ্য তৈরি ও বিক্রি করুন
- প্রুফরিডিং ও এডিটিং এর কাজ করুন
- পডকাস্ট শুরু করুন
ফ্রিল্যান্সিং শুরু করুন
ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে আপনি কোনো প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি না করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য চুক্তিভিত্তিক কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করলে অভিজ্ঞতার সাথে আয় বৃদ্ধি পায়।
কনটেন্ট রাইটিং করুন
যাদের লেখালেখির প্রতি আগ্রহ রয়েছে তারা বাংলা বা ইংরেজিতে আর্টিকেল, ব্লগ, ওয়েবসাইট কনটেন্ট কিংবা প্রোডাক্ট বর্ণনা লিখতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ, নিউজ পোর্টাল ও অনলাইন ব্যবসার জন্য প্রতিদিন নতুন নতুন আর্টিকেল প্রয়োজন হয়। তাই লেখালেখির মাধ্যমে আয় করা সম্ভব।
কপিরাইটিং শিখে কাজ করুন
কপিরাইটিং হলো মানুষকে কোনো পণ্য বা সেবা কিনতে উৎসাহিত করে লেখা। বিভিন্ন ফেসবুক পোস্ট, ইমেইল, ওয়েবসাইট এবং প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য দক্ষ কপিরাইটারের চাহিদা অনেক বেশি। তাই ঘরে বসেই কপিরাইটিং কাজ শিখে কাজ করা যায়।
আরো পড়ুন: প্রতারকের স্ক্যাম থেকে সাবধান থাকুন
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করুন
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক, প্রযুক্তিগত বা সৃজনশীল কাজগুলো বাসা থেকেই করা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাধারণ কাজ রয়েছে যেমন: সোশ্যাল মিডিয়া ও মার্কেটিং, ডিজাইন ও কন্টেন্ট, বুককিপিং, গ্রাহক সেবা ইত্যাদি।
অনলাইন টিউশনি করুন
অনলাইন টিউশনি হলো ডিজিটাল মাধ্যমে ঘরে বসে শিক্ষার্থীদের পড়ানোর একটি অত্যন্ত জনপ্রিয় ও লাভজনক মাধ্যম। এতে যাতায়াতের সময় নষ্ট হয় না, সুবিধামতো সময় নির্ধারণ করা যায়। শিক্ষাদানের পাশাপাশি ঘরে বসেই আয় করা যায়।
গ্রাফিক ডিজাইন শিখে কাজ করুন
বর্তমানে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানেরই লোগো, পোস্টার, ব্যানার, ফেসবুক পোস্ট এবং বিজ্ঞাপনের জন্য ডিজাইনের প্রয়োজন হয়। ডিজাইনের চাহিদা প্রতিদিনই বাড়ছে। তাই গ্রাফিক ডিজাইন শিখে ভালো দক্ষতা অর্জন করলে দেশ-বিদেশের ক্লায়েন্টদের জন্য কাজ করা সম্ভব।
ভিডিও এডিটিং করে আয় করুন
ইউটিউবার, ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও সম্পাদনার কাজের চাহিদা অনেক। তাই দক্ষতা অর্জনের পর ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট এডিটর হিসেবে কাজ করলে ঘরে বসেই আয় করা যায়।
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করুন
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজের চাহিদা অনেক। তাই অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা ও কনটেন্ট পরিকল্পনা করার জন্য লোক খোঁজে। এর মাধ্যমে ভালো আয় করা সম্ভব।
ফেসবুক পেজ পরিচালনা করুন
প্রতিটি মানুষের একটা নিজ পছন্দ থাকে। সেই পছন্দ অনুযায়ী ফেসবুক পেজ খুলে নিজের পছন্দের বিষয় যেমন: রান্না, স্বাস্থ্য, শিক্ষা, ইসলামিক জ্ঞান, হস্তশিল্প বা সৌন্দর্যচর্চা নিয়ে একটি ফেসবুক পেজ প্রকাশ করতে পারেন।
ইউটিউব চ্যানেল খুলুন
ঘরে বসেই আয় করার একটা জনপ্রিয় মাধ্যম হলো ইউটিউব চ্যানেল। বর্তমানে ঘরে বসেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষ আয় করছে। তাই রান্না, সেলাই, স্বাস্থ্য, শিক্ষা, বাগান, ঘর সাজানো বা দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে প্রকাশ করতে পারেন। ধীরে ধীরে দর্শক বাড়লে বিজ্ঞাপন ও স্পনসরশিপ থেকে আয়ের সুযোগ তৈরি হয়।
ব্লগিং শুরু করুন
ব্লগিং হলো সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ঘরে বসেই আয় করার। বহু মানুষ ব্লগিং এর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। তাই যারা লিখতে ভালোবাসেন, তারা একটি ব্লগ শুরু করতে পারেন। পছন্দের বিষয় অনুযায়ী ব্লগ প্রকাশ করতে পারেন।
ক্যানভা টেমপ্লেট বিক্রি করুন
বিয়ের কার্ড,হালখাতার কার্ড, জন্মদিনের ব্যানার, ফেসবুক পোস্ট টেমপ্লেট Canva তে বানিয়ে Etsy বা Facebook এ বিক্রি করুন ও নিজের স্কিল দিয়ে সুন্দর করে কাজ করুন। ডিজাইন জানা লাগবে না। ফ্রি টেমপ্লেট এডিট করেই কাজ সম্পরনো করা যাবে ।
অ্যাফিলিয়েট মার্কেটিং করুন
অন্য প্রতিষ্ঠানের পণ্যের লিংক শেয়ার করে বিক্রি হলে কমিশন পাওয়াকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। বর্তমানে অন্য কোম্পানির পণ্য বা সেবা প্রচার করে বিক্রি হলে কমিশন পাওয়া যায়। নিজের ব্লগ, ইউটিউব চ্যানেল বা ফেসবুক ব্যবহার করে সহজেই এই কাজ করা যায়।
ডেটা এন্ট্রির কাজ করুন
যাদের কম্পিউটারে বেসিক জ্ঞান ও ভালো টাইপিং স্পিড আছে, তাদের জন্য ডেটা এন্ট্রি একটি আদর্শ কাজ। ডাটা এন্ট্রি কাজের বিভিন্ন মাধ্যম রয়েছে যেমন: কপি-পেস্ট ও টাইপিং, ইন্টারনেট রিসার্চ, এমএস এক্সেল ইত্যাদি।
অনলাইনে ভাষা অনুবাদের কাজ করুন
বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলায় অনুবাদের দক্ষতা থাকলে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করা যায়। এই কাজের জন্য সর্ব প্রথম ভাষার উপর দক্ষতা থাকা প্রয়োজন। যেমন: ভাষাগত জ্ঞান, অনুবাদ টুলস, প্রযুক্তিগত দক্ষতা, টেক্সট অনুবাদ, ইত্যাদি।
ডিজিটাল পণ্য তৈরি ও বিক্রি করুন
বর্তমানে ঘরে বসে আয় করার একটি জনপ্রিয় ও লাভজনক মাধ্যম। ই-বুক, চেকলিস্ট, পরিকল্পনা টেমপ্লেট, স্টাডি নোট, প্রিন্টেবল বা ডিজিটাল প্ল্যানার তৈরি করে অনলাইনে বিক্রি করা যায়। এতে কোনো উৎপাদন বা শিপিং খরচ নেই, তাই পুরো লাভ ঘরে বসে পাওয়া যায়।
প্রুফরিডিং ও এডিটিং এর কাজ করুন
অন্যের লেখা আর্টিকেল, ব্লগ, বইয়ের বানান ও গ্রামার ঠিক করার কাজ। বাংলা-ইংরেজি ভালো জানা থাকলে Fiverr, Upwork থেকে মাসে ১০-২০ হাজার টাকা আয় সম্ভব। তাই বসে না থেকে নিজের স্মার্টফোন দিয়ে আজ থেকেই শুরু করুন।
পডকাস্ট শুরু করুন
শুধু ভয়েস রেকর্ড করেই আয়। গল্প, ইসলামিক আলোচনা, মোটিভেশন নিয়ে Spotify, Google Podcast এ আপলোড দিন। ফলোয়ার বাড়লে স্পনসরশিপ পাবেন।
শেষ কথা
গৃহিণীদের জন্য ঘরে বসে আয় করার সুযোগ এখন সবার জন্য হাতের নাগালে। উপরের কিছু উপাই দিয়া আছে এর মধ্যে আপনার স্কিল ও আগ্রহ অনুযায়ী যেকোনো ১ টি দিয়ে আজই শুরু করুন। মনে রাখবেন, সফলতা একদিনে আসে না। নিয়মিত ২-৩ ঘন্টা সময় দিলে ৩-৪ মাসের মধ্যে আপনি ভালো ফল পাবেন ইনশাআল্লাহ।



ইওর ব্র্যান্ড পয়েন্টস নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url